
ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (১৭ মার্চ) বালিয়াকান্দি আঞ্চলিক মহাসড়ক থেকে আটক করে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটকরা হলেন বোয়ালমারী উপজেলার চিতার বাজারের মৃত ইয়াসিন শেখের ছেলে মো. জহির শেখ (৫৫) এবং একই উপজেলার সাতৈর ইউনিয়নের রুপদিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. মিজান শেখ (৩৮)।
স্থানীয় সূত্র জানায়, মধুখালী বাসস্ট্যান্ড থেকে বালিয়াকান্দিগামী একটি ব্যাটারিচালিত অটোতে উঠেছিলেন এক মধ্যবয়সী নারী।
কিছুদূর যাওয়ার পর মথুরাপুর এলাকায় পৌঁছালে অটোতে থাকা এক ব্যক্তি তার মুখের সামনে একটি কাগজের টুকরা ধরার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ওই নারী সতর্ক হয়ে যান এবং আশাপুর শাহাদাত ক্লাব এলাকায় পৌঁছানোর পর জোরে চিৎকার দিয়ে অটো থেকে লাফ দেন।
তারা আরো জানায়, তার চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে এবং মোটরসাইকেলে ধাওয়া করে অটোটিকে আটক করে। এরপর অটোতে থাকা দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহায়তায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগেও এই ছিনতাইকারী গ্রুপের সদস্যরা ফরিদপুর সদর উপজেলা থেকে দাদপুর ইউনিয়নের এক নারীর স্বর্ণের কানের দুল ও ১০ হাজার টাকা ছিনতাই করে নেয়। পরে সদর উপজেলার চাদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা ওই ছিনতাইকারিদের অটো আটক করে ১৫ হাজার টাকা স্থানীয় মেম্বরকে ম্যানেজ অটো ছড়িয়ে নিয়ে ওই যাত্রায় বেঁচে ফেরে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা