
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় ও পশু কোরবানির মধ্যদিয়ে পালন করবেন এ উৎসব।
মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে চেয়েছিলেন। ওই অনন্য ঘটনার স্মরণেই ঈদুল আজহায় পশু কোরবানির এ রেওয়াজ চালু হয়।
মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য এবং তারই রাহে সর্বোচ্চ আত্মত্যাগের এ ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতায় মুসলিম বিশ্বে কোরবানী ও ঈদুল আজহা উদযাপিত হয়ে আসছে।
ইতোমধ্যে আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি, পাকিস্তানি, ভারত-সহ অনেকে তাদের সাধ্য ও সামর্থের মধ্যে পছন্দের গরু, ছাগল বা অন্য কোন হালাল পশু ক্রয় করেছে।
আমিরাত জুড়ে ঈদের জামাতের সময় সূচি:
আবুধাবি- সকাল ৫টা ৫০ মিনিট, দুবাই- ৫টা ৪৫ মিনিট, শারজাহ- ৫টা ৪৩ মিনিট, আজমান- ৫টা ৩৯ মিনিট, ফুজাইরাহ- ৫টা ৪১ মিনিট, উম্মে আল কুইন- ৫টা ৪৩ মিনিট, রাস আল খাইমা- ৫টা ৪০ মিনিট ও আল-আইন ৫টা ৪৫ মিনিট।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...