
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুর্বৃত্তদের হামলায় মো. আরমান হোসেন (২৪) নামে এক নৈশপ্রহরী খুন হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে জাটিয়া উচ্চ বিদ্যালয়ে কর্মরত অবস্থায় এ ঘটনা ঘটনা ঘটে।নিহত আরমান হোসেন স্থানীয় বাসিন্দা মো. লোকমান হোসেনের ছেলে।
২০২১ সালের ১২ ডিসেম্বর তিনি জাটিয়া উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে যোগদান করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, প্রতিদিনের মতো বিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আরমান।
ভোর রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে আহত আরমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা শামছুন্নাহার বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
ওসি আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড তা জানা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ইতোমধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...