
শাহ্ আলম ভূঁইয়া,ময়মনসিংহঃ ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় স্বপন ভদ্র (৫৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন।
স্বপন ভদ্র তারাকান্দা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি। তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তবে কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...