
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার আয়োজনে মাটিরাঙ্গার নতুন পাড়া কারীমিয়া ক্বেরাতুল কুরআন মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪মার্চ, ২০২৫) বিকেলে আয়োজিত এ মাহফিলে মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গার নতুন পাড়ার মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রহিম উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমন, মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আবদুল হান্নান জুলফিকার, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি হাবিল মিয়া ও সাধারণ সম্পাদক আবদুল ওহাব সরকার, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জালাল মিয়া প্রমুখ।
মাহফিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এতিমখানার শিশুদের জন্য পার্বত্য জেলা পরিষদের মাসিক আর্থিক সহায়তার আহ্বান জানানো হয়। এছাড়াও, পরিষদের অর্থায়নে নির্মিত অসমাপ্ত ভবন দ্রুত সমাপ্ত করার অনুরোধ জানানো হয়।
সভায় চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা মাদ্রাসার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং শিশুদের কল্যাণে পরিষদের পক্ষ থেকে যথাসম্ভব সহায়তা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...