
ফরিদপুরের বোয়ালমারীতে মাটি কেটে অন্যত্রে বিক্রির অপরাধে আশিক মন্ডল ও ইমদাদ কাজী নামে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদলত ১ লাখ টাকা জরিমানা করেছেন।আদালত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে এ আদালত পরিচালনা করা হয়। আশিক মন্ডল ফরিদপুর সদরের শাহিদ মন্ডলের ছেলে ও অপর মাটি ব্যবসায়ী ইমদাদ কাজী সাতৈর ইউনিয়নের মজুরদিয়া গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে।
আদালত সূত্র জানায়, উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামে ও দাদপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এস্কেভেটার(ভেকু) দিয়ে মাটি কাটে ট্রাকে বহন করে বিভিন্ন প্রকার ভরাট ও ইট ভাটায় নিচ্ছিল । খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে।
দু’জন ব্যবসায়ীকে আটক করে উপজেলা প্রশাসনের কার্যালয়ে আনেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একই অপরাধে আশিক মন্ডলকে (২৩) ৫০ হাজার টাকা ও ইমদাদ কাজীকে (৪০) ৫০ হাজার টাকা জরিমান করা হয়। বৃহস্পতিবার আজ সন্ধ্যায় নগদ টাকা জরিমান প্রদান করে দুইজন মুসলেকা দিয়ে মুক্ত হোন।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল বলেন, মাটি কেটে শ্রেণী পরিবর্তন করা দন্ডনীয় অপরাধ। মাটি কাটার দায়ে দু’জনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এর পরে আবার একই অপরাধ করলে মাটি বিক্রিতাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে। এমনকি এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...