
মাদারীপুরের শিবচরে বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে খাবার দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জেলার শিবচর পৌরসভার যাদুয়ারচর মোড়লকান্দি গ্রামের খলিল বেপারীর বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠান চলছিল। দুপুরে একটি মুরগীর রোষ্ট দেয়াকে কেন্দ্র করে মেহমান সুরুজ মিয়ার সাথে খলিল বেপারীর বাড়ির লোকদের বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডা এক পর্যায়ে সংঘর্ষে রুপ নেয়।
দুই পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গুরুতর আহতাবস্থায় হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়েছে।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর থানার ওসি মো: মোকতার হোসেন বলেন, বিয়ে বাড়িতে মুরগীর ভাঙ্গা রোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...