
মোঃ জসীম মিয়া,মাদারীপুরঃ আজ (০৮ অক্টোবর) মঙ্গলবার আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে, রাইটস যশোরের আয়োজনে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় মাদারীপুর সদরের চরমুগরিয়া মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ে রেলি, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথমে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের নিয়ে রেলির আয়োজন করা হয়, এরপর সকলের অংশগ্রহণে বাল্য বিবাহ,মানব পাচার নিয়ে আলোচনা, মত প্রকাশে কন্যা শিশুর স্বাধীনতা না থাকাই বাল্যবিবাহের অন্যতম কারণ,এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা ও সবশেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব, সরদার আব্দুল হামিদ, বিশেষ অতিথি অবিভাবক সদস্য আঃ মান্নান ফরাজি, দাতা সদস্য মোঃ শফিউর রহমান, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মোঃ বায়জীদ মিয়া এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল মামুন।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন