
মোঃ জসীম মিয়া,মাদারীপুরঃ মাদারীপুরের প্রবীন সাংবাদিক, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান, মাদারীপুর সাংবাদিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র “দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকা’র সম্পাদক, ইয়াকুব খান শিশির ইন্তেকাল করেছেন।
আজ বুধবার ২১ জানুয়ারি,ভোর ৪টা ৩০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
চাকরির সুবাদে নব্বই এর দশকে মাদারীপুরে
আসেন ইয়াকুব খান শিশির। মাদারীপুরের জলপথ, মানুষ ও প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এখানেই পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি নিজ হাতে গড়ে তুলেছেন অসংখ্য তরুণ সাংবাদিক, যারা আজ মাদারীপুরের সাংবাদিকতায় সক্রিয়, সত্য ও সাহসী ভূমিকা রেখে চলেছেন।
এ কারণেই তিনি মাদারীপুরে পরিচিত ছিলেন তরুণ সাংবাদিকতার “রূপকার” হিসেবে।ইয়াকুব খান শিশির কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সাবেক বাংলা বিভাগের প্রধান ছিলেন। তার অসংখ্য ছাত্র আজ সমাজের বিভিন্ন স্থানে সততার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।
আজ বাদ যোহর মাদারীপুর প্রেসক্লাবের সামনে জেলা ঈদগাহ্ ময়দানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ ও স্মৃতিচারণ করেন।জানাজা শেষে মরহুমের মরদেহ তার নিজ জেলা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ইয়াকুব খান শিশিরের মৃত্যুতে মাদারীপুরের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...