
মানিকগঞ্জ জেলা প্রশাসক আয়োজিত তিন দিনব্যাপী তরুণ্যের উৎসবের অংশ হিসাবে এ বছর শুরু হয়েছে পিঠা মেলা, গুড় মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
তরুণ্যের উৎসবের আয়োজিত অনুষ্ঠান ২৮শে জানুয়ারি হইতে ৩০শে জানুয়ারি পর্যন্ত এই উৎসবের অনুষ্ঠান চলবে। আজ (২৮শে জানুয়ারি ২০২৫ ইং মঙ্গলবার ) সকাল ১০:৩০ মিনিটে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসকের উদ্যোগে আয়োজিত শুরু হয়েছে পিঠা মেলা গুড় মেলা ও লোকজ সংস্কৃতিক।
উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক, ড.মানোয়ার হোসেন মোল্লা,উদ্বোধনী শেষে প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আতিকুল মামুন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা,অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, মানিকগঞ্জ জেলা কালচারাল অফিসার মোখলেছা হিলালী ও মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস।
পিঠা ও গুড় মেলা আজ ২৮ জানুয়রি থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি পর্যন্ত উদযাপিত হবে।এই মেলায় প্রায় অর্ধ শতাধিক স্টল রয়েছে।
তিন দিনের এই মেলা মানিকগঞ্জের প্রাণকেন্দ্রে আয়োজনের জন্য মানিকগঞ্জ বাসি জেলা প্রশাসনের উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন।
মেলায় আগত দর্শকদের মাঝে আনন্দ ও উৎফুল্ল দেখা গেছে। প্রতিবছর যেন এ রকম বিনোদনমূলক আয়োজন করা হয়। দর্শকদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...