• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা ও ইফতার মাহফিল

মানিকগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

৭১ এর মহান মুক্তিযুদ্ধের শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধোত্তর প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ( ২২ শে মার্চ ২০২৫) শনিবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভবনে বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিজানুর রহমান হযরত এর সঞ্চালনায় স্বরণসভা দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়।

স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মাহিয়ার খান শিপার । বক্তব্য রাখেন নবনির্বাচিত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলার শাখার আহবায়ক কমিটির সদস্য আজাদ হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, কমরেড মজিবর রহমান মাস্টার সহ বিশিষ্ট মুক্তিযোদ্ধা বৃন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মমিন উদ্দিন খান, বাংলাদেশ প্রেসক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাশেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন সহ কয়েক শত বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা , শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জীবিত বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা
মোঃ আওলাদ হোসেন কমান্ডার।

সভার সভাপতি সাবেক সংসদ সদস্য মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল বলেন আমরা দিনে দিনে হারিয়ে যাচ্ছি।

মুক্তিযোদ্ধাদের এই সময় সকলের প্রতি সহানুভূতি ও ঐক্য থাকতে হবে। সকলকে অভিনন্দন ধন্যবাদ ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান শেষ করেন।

মন্তব্য লিখুন