
আজ ০৮/১১/২০২৪ইং শুক্রবার দুপুরে দিকে সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন—সিঙ্গাইরের ইরতা গ্রামের বাঁধন হোসেন (১৯) ও মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের রাতুল হোসেন (২৫)। আহত লাদেন হোসেনের (১৮) বাড়ি ইরতা গ্রামে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায় তিন তরুণ মোটরসাইকেলে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। ইরতা উচ্চবিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাঁধন নিহত হন।
গুরুতর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যায়।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানা গেছে।
ছবি : সংগৃহীত।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...