
মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ আমান জানান, গতকাল বুধবার (২২ জানুয়ারি ২০২৫ ইং ) দিনগত রাত ১১টার দিকে ঢাকা ধানমন্ডি এলাকায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে রাজাকে গ্রেপ্তার করে পুলিশ।
আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের জুলাই – আগস্ট মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে এ মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে রাজা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন চেষ্টার পর তার অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয় পুলিশ। পরে সংবাদের ভিত্তিতে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা