
২৫শে মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ উপলক্ষে সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হয়।
আজ (২৫ শে মার্চ ২০২৫) সকাল ১১ -৩০ মি: মানিকগঞ্জ ঐতিহ্যবাহী সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রেবেকা জাহান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের গর্বিত সন্তান ১৯৭১ সনের মহান স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা
মোঃ আজহার হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের ও গীতা পাঠের মধ্য
দিয়ে ২৫ শে মার্চ গণহত্যা দিবস পালন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করেন নবম শ্রেণীর ছাত্রী দানিয়া ইসলাম এবং গীতা পাঠ করেন নবম
শ্রেণীর ছাত্রী সৃষ্টি সরকার।
আলোচনা সভা সঞ্চালনা করেন মোঃ আমিনুর আলী খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমজান আলী সহ অন্যান্য সিনিয়র শিক্ষকবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন তার স্মৃতিচারণে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে তিনি বলেন মানিকগঞ্জে আমরা যারা যাদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি তাদের মধ্যে আজ অনেকেই নেই আল্লাহর রহমতে আমাদের মধ্যে এখনো আছেন বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল।
যারা গত হয়ে গেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সভাপতি রেবেকা জাহান, প্রধান শিক্ষক সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন আজ আমরা গর্বিত এদেশের একজন বীর মুক্তিযোদ্ধা কে পেয়ে। আমরা শুনেছি বীর মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করেছে সেই বর্ণনা আজকে আমরা বীর মুক্তিযোদ্ধার উপস্থিতিতে আলোচনা মাধ্যমে জানতে পারলাম। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আর
যে সকল বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো।
অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা মো: আজাহার হোসেনকে স্কুলের পক্ষ থেকে ফুলের তোরা এবং ক্রেস্ট দিয়ে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ বরণ করে নেন। পরে ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান শিক্ষক রেবেকা জাহান এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন।
সভার সভাপতি অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে আলোচনা সভা শেষ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন