
মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহবায়ক পকেট কমিটি অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে সভা ও মানববন্ধন করেছে।
২ আগস্ট ২০২৫ ইং রোজ শনিবার দুপুর ১২টায়:
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ভবনের সামনে বীর মুক্তিযোদ্ধাদের এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার, সাবেক ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি,বীর মুক্তিযোদ্ধা হযরত আলী সেলিম, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল বাছিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা কে এম সিদ্দিক আলী,সাবেক ডেপুটি কমান্ডার ঘিওর উপজেলা, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন খান, নাসির উদ্দিন সহ আরো অনেকে।
বক্তারা বলেন অসমর্থিত পকেট কমিটি মানিকগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা প্রত্যাখ্যান করেছে এবং অবিলম্বে বাতিলের আহ্বান জানান। মানিকগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে প্রতিবাদ লিপি দেওয়া হয়।
অনতিবিলম্বে অসমর্থিত পকেট কমিটি বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ বিশ্বাসযোগ্য মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন কমিটি অনুমোদন দেওয়ার জোর দাবি জানানো হয়।
বক্তারা আরো বলেন জুলাই ২০২৪ পর বর্তমান অসমর্থিত কমিটির নেতৃবৃন্দ গা ডাকা দিয়েছিল। আমরা যারা কমিটির বাতিলের জন্য বিক্ষোভ করছি দীর্ঘ এক বছর মুক্তিযোদ্ধাদের দেখভাল আমরা করেছি।
বিভিন্ন সরকারি প্রোগ্রাম, বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মিটিং মিছিল সহ সকল কার্যক্রমে আমরা সম্পৃক্ত ছিলাম কিন্তু সেই সময় বর্তমানের অসমর্থিত পকেট কমিটির কাউকে আমরা দেখতে পাইনি এমনকি তাদেরকে দীর্ঘ ৫০ বছরেও একবারের জন্যও মুক্তিযোদ্ধাদের পাশে পাওয়া যায়নি।
পরিতাপের বিষয় অসমর্থিত পকেট কমিটির নেতৃবৃন্দ কে মানিকগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধারা চেনেন না এবং কোনদিন মুক্তিযোদ্ধাদের সমাবেশে, মিটিং, মিছিলে, রাষ্ট্রীয় কোন প্রোগ্রামে দেখা যায় নাই।
সর্বশেষ বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শিপার এবং শরফুদ্দিন আহমেদ নুরু বলেন নতুন অসমর্থিত পকেট কমিটি বাতিল করুন। আমরা পকেট কমিটির সদস্য পদ হইতে পদত্যাগ করিলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...