• ঢাকা দেশজুড়ে
  • মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ , ১৮ নভেম্বর ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

১৭ই নভেম্বর ২০২৪ইং রোজ রবিবার সকাল ৮টার সময় মানিকগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বশির আহমেদ ( অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মাস্টার প্যারেড ও কিট প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি নিয়মিত প্যারেড অনুশীলন, শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, অস্ত্র যানবাহন প্রশিক্ষন সহ জনসাধারণের সাথে উত্তম ব্যবহার ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিক- নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।