
মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ মানিকগঞ্জ শহরের একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ঐ দোকান থেকে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে । এ সময় দোকানের মালিক ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে।
গতকাল ৪ঠা অক্টোবর ২০২৫ ইং শনিবার দিবাগত রাতে জেলা শহরের স্বর্ণাকার পট্টিতে এই ঘটনা ঘটে। এ সময় এক ডাকাত সদস্য দোকান মালিক শুভ দাসের গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে দোকানের ভেতরে লকার ভেঙে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
লুট করে পালানোর সময় শুভ বাধা দিলে তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ছুরিকাঘাতে দোকানের মালিক শুভ গুরুতর আহত হন।বর্তমানে আহত দোকানের মালিক শুভ দাসকে (৩৫) মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায় শনিবার দিবাগত রাত আনুমানিক ১২-১০মি: দিকে ২জন ডাকাত সদস্য ঐ দোকানে হানা দেয় এবং দোকানের ভেতর দুজন ডাকাত সদস্য প্রবেশ করে।লকার ভেঙে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
দোকানের মালিক শুভ পশ্চিম দাশড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামে।
অভি অলংকারের স্বত্বাধিকার শুভর উপর বর্বরোচিত নিশংস হামলা ও হত্যার চেষ্টা প্রতিবাদে মানিকগঞ্জে জুয়েলারি অ্যাসোসিয়েশন অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দাবী জানান।
এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক মানিকগঞ্জ সদর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...