
খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ শনিবার (১১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল উপজেলার জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৯ এপ্রিল বিকেলে জিয়ানগর এলাকায় তিন বছর বয়সী এক শিশু প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বিরের বাড়ির উঠানে খেলতে যায়। অভিযোগ রয়েছে, সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর ছলে তার সঙ্গে অশালীন আচরণের চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ শিশুটিকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
ঘটনার পরপরই অভিযুক্তকে খুঁজে বের করতে মাঠে নামে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল। টানা ২৪ ঘণ্টার গোয়েন্দা তৎপরতার পর আজ দুপুরে জিয়ানগর এলাকা থেকে সাব্বিরকে আটক করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অভিযুক্ত গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় আনায় সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন এলাকাবাসী। সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...