
মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ মে) সকালে পুত্রাজায়া হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের এক নিকট আত্মীয় জানান, মঙ্গলবার রাতে সায়বারজায়ার একটি সড়ক দিয়ে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মেহেদী। এসময় একটি প্রাইভেটকার পেছন থেকে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। মাথার গুরুতর আঘাত নিয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেহেদী হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা।
পারিবারিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে মালয়েশিয়ায় আসেন তিনি এবং নির্মাণকর্মী হিসেবে কাজ করতেন।
তিনি বাবা-মা ও দুই সন্তানের পরিবারের বড় সন্তান ছিলেন। তার বাবা কুয়েত প্রবাসী। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে তিনি দেশে ফিরেছেন।
নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...