
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি দেশটির সরকারে থাকা জান্তার সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সীমানা ঘেঁষা আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। তাই দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পাশাপাশি সরকারে থাকা জান্তার সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলাদেশ।
এসময় তিনি বলেন, মিয়ানমার থেকে নতুন করে যারা অনুপ্রবেশ করেছে তাদের রেজিস্ট্রেশন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ তাদের আশ্রয় দেওয়ার বিষয়ে নীতিগত কোন সিদ্ধান্ত হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে। স্থানীয়দের ভয় না পেতে অনুরোধ করা হয়েছে। তবে কিছু দালাল রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করছে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।
মাদকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকা মাদকের জন্য বিখ্যাত। বদিও (সাবেক এমপি) মাদকের জন্য বিখ্যাত পুরো বাংলাদেশে। এটা এখনকার সমস্যা না, এটা দীর্ঘদিনের সমস্যা। যা পুরো দেশের জন্য সমস্যা। মাদক নির্মুলে সকলের সহযোগিতা দরকার। এটা একা আইনশৃঙ্খলা বাহিনী নির্মুল করতে পারবে না।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টর যোগে ঢাকা থেকে টেকনাফে পৌঁছান। পরে ২ বিজিবির ব্যাটালিয়নে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। এরপর টেকনাফের কয়েকটি সীমান্ত পয়েন্ট পরিদর্শন করেন। তার সাথে ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান ছিদ্দিকী।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...