
ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও নীতি সুদহার (পলিসি রেট) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বর্তমানে নীতি সুদহার ৯ শতাংশে রয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি সপ্তাহে নীতি সুদহার বাড়ানো হবে। এরপর আগামী মাসে আরও কিছুটা বাড়ানো হবে।
গত বছরের মার্চ থেকে দেশের মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শের সঙ্গে সঙ্গতি রেখে নীতি সুদহার বাড়ানো হয়।
বিবিএসের তথ্য মতে, ২০২৩-২৪ অর্থবছরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশে দাঁড়ানোর পর চলতি বছরের জুলাইয়ে ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে ১১ দশমিক ৬৬ শতাংশ হয়। ২০১০-১১ অর্থবছরের পর আর এতটা মূল্যস্ফীতি দেখা যায়নি।
গত অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করেছিল বিগত সরকার। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি মূল্যস্ফীতি ছিল দেশে।
দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২২ সালের মে থেকে বেশ কয়েকবার সংকোচনমূলক নীতি অনুসরণ করেছে বাংলাদেশ ব্যাংক। বাড়ানো হয়েছে পলিসি রেট। নীতি সুদহার বাড়ানোর ফলে বেড়েছে ব্যাংক ঋণের সুদও। ফলস্বরূপ ঋণ নেওয়া আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার