
মেহেন্দিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মো: এমাদুল করিম মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার সকাল ১১ টায় থানা অফিসার ইনচার্জ’র সভাকক্ষে এ মতবিনিময় সভায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ওসি মো: এমাদুল করিম দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পুলিশ সকলের বন্ধু নয়, ভালো মানুষের বন্ধু। সমাজে অপরাধীদের সংখ্যা কম, ভালো মানুষ নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করলে অপরাধ নির্মূল করা সম্ভব।
প্রতিবাদ করার শক্তিশালী একটি জায়গা হচ্ছে গণমাধ্যম। পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে চাই এবং মেহেন্দিগঞ্জ থানা পুলিশকে জনবান্ধন পুলিশ হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে নির্যাতিত ও নিপীড়িত মানুষের কল্যানে নিয়োজিত করতে চাই। এসময় তিনি আরও বলেন, আমি মেহেন্দিগঞ্জ থানার ওসি নয়, মেহেন্দিগঞ্জবাসীর ভাই হিসেবে থাকতে চাই।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মো: জাহিদুল বারী খোকন, সিনিয়র সাংবাদিক আবুল কালাম, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, মনিরুল মোর্শেদ রবিন, মোঃ সম্রাট হোসেন, মো: মনির দেওয়ান, সঞ্জয় দেবনাথ, ইব্রাহিম বকশি সহ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন