
মেহেরপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান তুহিনের নিয়োগ বাতিলের দাবিতে আদালত চত্ত্বর ঘেরাও এবং সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮নভেম্বর-২৪) সকাল থেকে আদালত চত্ত্বর ঘেরাও এরপর দুপুরের দিকে আদালতের সামনে মেহেরপুর মুজিবনগর সড়কে অবরোধ করে তারা। এ সময় এই সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, মেহেরপুরের আলোচিত হোটেল আটলান্টিকা নারী কেলেঙ্কারি মামলার আসামি মোস্তাফিজুর রহমান তুহিন। এমন একটি মামলার আসামি হওয়া সত্বেও তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি নিয়োগ দিয়েছে আইন মন্ত্রাণালয়। যা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ, সদস্য সচিব মুজাহিদুল ইসলামসহ নেতাকর্মীরা সকালে মেহেরপুর জেলা জজ আদালত চত্ত্বর ঘেরাও করে। দীর্ঘ সময় ধরে তারা আদালতের সবগুলো ফটক বন্ধ করে চত্বরে অবস্থান নিয়ে নিয়োগ বাতিলের দাবিতে নানা রকমের স্লোগান দেয়। দুপুরে জেলা ও দায়রা জজের সাথে আন্দোলনকারীদের নেতৃবৃন্দের বৈঠক হয়।
আগামী ৭ কার্যদিবসের মধ্যে জেলা ও দায়রা আদালতের বিচারক নিয়োগ বাতিলের আশ্বাস দিয়েছেন বলে জানায় ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তবে এই আশ্বাস প্রত্যাখ্যান করে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বাতিলের দাবি জানিয়ে আন্দোলনকারীরা আদালত চত্ত্বর ছেড়ে সামনের সড়ক অবরোধ করে। সেখানে পিপি নিয়োগ বাতিলের এক দফা দাবিতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...