
কাজের পাশাপাশি পোশাক-আশাকেও বেশ সৌখিন জয়া আহসান। ফ্যাশন সচেতনও বলা যায় তাকে। শুধু নিজের অভিনয় দিয়ে নয়, নজরকাড়া পোশাকে আকষর্ণীয় লুকেও ভক্তদের দৃষ্টি কাড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগযোগমাধ্যমে প্রায়ই নিজের ছবি-ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেন জয়া।
জয়ার ফ্যাশন সেন্সে বরাবরই মুগ্ধ তার ভক্ত-অনুরাগীরা। এবারও যেন তার ব্যতিক্রম হলো না। মঙ্গলবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন জয়া। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এক সন্দেহের ছায়া!’
ওই ছবিগুলোতে দেখা যাচ্ছে, ম্যাট রেড টপস পড়েছেন জয়া। কানে ছোট একটা টপ। হালকা মেকআপে মোহনীয় লুকে ধরা দিলেন জয়া। খুবই ছিমছাম লুকে সকাল বেলাতেই ভক্তদের চমকে দিলেন তিনি।
মাঝে মাঝেই সাহসী লুকে নেটমাধ্যমে ধরা দিতে অভ্যস্ত জয়া। এই রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। ৪০ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন জয়া। নিজের রূপ-লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত ভক্তমহলে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...