
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃমৌলভীবাজারের শ্রীমঙ্গলে কুকুরের আক্রমণ থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। প্রাণীটি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) শ্রীমঙ্গল উপজেলার নিমাই শিব বাড়ির শংকরসেনা গ্রামের গড় পাড়া এলাকা থেকে বানরটি উদ্ধার করেন পথচারী জুনু মিয়া।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ‘বিরল এই লজ্জাবতী বানরটি গ্রামে ঢুকে ধীরে ধীরে হাঁটছিল। এ সময় একটি কুকুর হঠাৎ তাকে আক্রমণ করলে সে ভীত হয়ে পড়ে যায়। কুকুরের চিৎকারে পথচারী জুনু মিয়া এগিয়ে এসে বানরটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের কাছে এটি হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোঃ কাজী নাজমুল হক জানান, প্রাণীটিকে উদ্ধার করে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রাণী অসুস্থ, সুস্থ করে তুলে অবমুক্ত করা হবে লাউয়াছড়া বনে।
উল্লেখ্য, লজ্জাবতী বানর একটি নিশাচর ও সংরক্ষিত বন্যপ্রাণী, যা বাংলাদেশে বিরল হিসেবে বিবেচিত।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...