
যুক্তরাষ্ট্র-ইরান ও যুদ্ধরত সব দেশের মধ্যে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও দখলদার ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। গতকাল বুধবার যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা পর লেবাননে ব্যাপক হামলা চালায় দখলদাররা। এতে দুইশরও বেশি মানুষ নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হন।
এমন পরিস্থিতিতে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর ও সেটি মেনে চলতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেটি তারা এখনো কার্যকর করেননি।
তিনি লেবাননে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, পাকিস্তান যুদ্ধবিরতির যে প্রস্তাব তাদের কাছে পাঠিয়েছিল, সেটিতে লেবাননে যুদ্ধবিরতির কথা উল্লেখ আছে। যা এই চুক্তির গুরুত্বপূর্ণ অংশ।
আরাগচি আরও বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতির পরিপন্থি যেকোনো পদক্ষেপ বা অবস্থান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থতা হিসেবে গণ্য হবে।
সূত্র: আলজাজিরা
মন্তব্য লিখুন
আরও খবর
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
বিমানবন্দরে বিশ্বজয়ী হাফেজ হিরাকে সংবর্ধনা
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের বৈঠক
সৌদি ও কাতারের সঙ্গে জ্বালানি খাতের...
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষক কারাগারে
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
পুলিশের ১৪৯ সদস্যের ইন্সপেক্টর পদে পদোন্নতি
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণে ইসির বৈঠক
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো টলারেন্স নীতি...
নারী ও শিশু নির্যাতন রোধে জিরো...