
মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর): রংপুর-৪ আসনে (পীরগাছা-কাউনিয়া) বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। তিনি ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১৬৩টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী আখতার হোসেন পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৮ হাজার ৩৩১ ভোট। তবে পোস্টাল ব্যালটের তথ্য পাওয়া যায়নি।
ফলাফল ঘোষণার পর আখতার হোসেনের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ করা যায়। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে ফলাফল নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...