
অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের যেন কোনো ঘাটতি না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।এজন্য চাল, ডাল, তেল ও ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘কোনোভাবেই অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়তে দেওয়া যাবে না। মানুষের কষ্ট হয় এমন সিদ্ধান্ত সরকার নেবে না। পণ্যের ঘাটতি যাতে না হয়, সে ব্যাপারে সরকার সতর্ক আছে।’
তিনি বলেন, ‘রোজা সামনে রেখে খেজুরের আমদানি বাড়ানো হবে। আমদানি করা হবে তেল, চাল, ডাল ও ছোলাসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এসব পণ্য আমদানি করতে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...