
নাহিদ হাসান, নওগাঁঃ রমজান সংযমের মাস হলেও এ সময় অনেক ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় পণ্যের দাম বাড়িয়ে দেন। সাধারণ মানুষের কষ্ট যেন আরও বেড়ে যায়। তবে এর ব্যতিক্রম ঘটিয়েছেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার তালপুকুরিয়া গ্রামের দুই ভাই, ব্যবসায়ী হাসানুজ্জামান হাসু ও মাসুদ। তারা রমজানে স্বল্পমূল্যে ইফতার সামগ্রী সরবরাহের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
রমজানজুড়ে তাদের দোকানে সব ইফতার সামগ্রীতে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। সাধারণত বেগুনি, পেঁয়াজু, জিলাপি, ছোলা, ডিম বড়া ও অন্যান্য ইফতার পণ্য গ্রামাঞ্চলের হোটেলে ২৫ থেকে ৩০ টাকা প্রতি শো বিক্রি হয়। কিন্তু হাসানুজ্জামান হাসু ও মাসুদ মাত্র ১০ থেকে ১৫ টাকা শো দরে এসব খাবার বিক্রি করছেন, যাতে সাধারণ মানুষ সহজেই ইফতার কিনতে পারেন।
সাশ্রয়ী ইফতার পেয়ে স্বস্তিতে ক্রেতারাঃ প্রতিদিন দূর-দূরান্ত থেকে রোজাদাররা তাদের দোকানে ইফতার কিনতে আসছেন। দোকানের সামনে লম্বা লাইন পড়ে যায়। এক ক্রেতা বলেন, “এই দোকান থেকে ৪০-৫০ টাকায় পরিপূর্ণ ইফতার করা সম্ভব, যেখানে অন্য দোকানে একই খাবার কিনতে ৮০-১০০ টাকা লাগে। এই উদ্যোগ রোজার মধ্যে আমাদের জন্য স্বস্তিদায়ক।”

মানবসেবায় প্রশান্তি খুঁজে পেয়েছেন হাসানুজ্জামান হাসুঃ
ব্যবসায়ী হাসানুজ্জামান হাসু বলেন, “সারাবছর তো ব্যবসা করি, এক মাস না হয় মানবসেবায় কাটাই। লাভ-লসের চিন্তা করছি না, শুধু মানুষকে সহায়তা করতে পারছি—এটাই সবচেয়ে বড় আনন্দ। প্রতিদিন অসংখ্য মানুষ আসছেন, তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামী বছরও এই উদ্যোগ চালিয়ে যেতে চাই।”
এলাকাবাসীর প্রশংসা এলাকাবাসীরা জানান, হাসানুজ্জামান হাসু আগেও সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে এগিয়ে এসেছেন। তার এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ।
রমজানে যখন অধিকাংশ ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার চিন্তায় ব্যস্ত, তখন হাসানুজ্জামান হাসু ও মাসুদের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের অন্যান্য ব্যবসায়ীদেরও এ ধরনের উদ্যোগ নেওয়া উচিত, যাতে সবার জন্য রমজান হয়ে ওঠে সত্যিকারের সংযম ও সহমর্মিতার মাস।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...