
মুসলমানদের পবিত্র মাস রমজানের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই পবিত্র সিয়াম সাধনার মাস আসতে আর মাত্র চার মাস বাকি।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অ্যাস্ট্রোনমি সোসাইটির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ইসলামি বর্ষপঞ্জির পঞ্চম মাস জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যাবে আগামী ৩ নভেম্বর। এই চাঁদ দেখার সঙ্গে রমজান শুরুর ব্যাপারে পূর্বাভাস পান জ্যোতির্বিদেরা।
জমাদিউল আউয়ালের চাঁদটি সূর্যাস্তের পরপরই দেখা যাবে। এটি রমজান শুরুর পূর্বাভাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছে ইউএই–এর অ্যাস্ট্রোনমি সোসাইটি।
আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ানের মতে, রমজান সম্ভবত ২০২৫ সালের ১ মার্চ থেকে শুরু হবে।
তবে, সঠিক সময় নির্ভর করবে শেষ চাঁদ দেখার ওপর। ঐতিহ্যগতভাবে বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি এটি নির্ধারণ করে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...