রহনপুর রেলস্টেশন পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণ নিয়ে জটিলতা ও রেলওয়ের জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনার খোঁজ খবর নিলেন রেলপথ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব (আইন ও ভুমি অনুবিভাগ) ড.জিল্লুর রহমান ও উপসচিব( ভুমি অধিশাখা) মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।

বুধবার (১৫ জানুয়ারি সকাল ১১ টার দিকে তিনি রহনপুর রেলস্টেশনে এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।

পাকশী রেলওয়ের বিভাগীয় ভু-সম্পত্তি কর্মকর্তা আরিফুর রহমান,সহকারী কমিশনার (ভুমি)কৃষ্ণ চন্দ্র, স্টেশনমাষ্টার মামুনুর রশীদ।

মন্তব্য লিখুন

আরও খবর