• রাজনীতি রাজশাহী
  • রাজশাহী -১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির প্রার্থী শরিফ উদ্দিন

রাজশাহী -১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বিএনপির প্রার্থী শরিফ উদ্দিন

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ , ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বকুল হোসেন,রাজশাহী (তানোর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-১ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল ( বিএনপি) মনোনীতপ্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ছোট ভাই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব:) মো: শরীফ উদ্দিন। 

রবিবার দুপুর  সাড়ে ৩.০০ টার সময় তানোর  উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন ফরম গ্রহণ করেন সহকারী রিটার্নিং অফিসার নাঈমা খান ও  উপজেলা নির্বাচন অফিসার  সুস্মিতা রায়।

এসময় উপস্থিত ছিলেন  তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী  জেলা বিএনপির আহবায়ক সদস্য তানোর পৌর সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সদস্য সচিব সামসুল,তানোর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক চান্দুড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি এমএ মালেক, তানোর উপজেলা যুবদল সভাপতি শরীফ উদ্দিন মুন্সী,তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা,  গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি  আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহবায়ক আব্দুল মালেক,  সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা সদস্য সদর উদ্দিন।

মনোনয়ন ফরম জমা দেওয়া পরে তিনি  নেতা কর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন।

বক্তব্য তিনি বলেন, সকলকে নির্বাচনী আচারণবিধি মেনে চলতে হবে। তানোরে মনোনয়ন ফরম জমা দেওয়ার পূর্বে তিনি রাজশাহী ডিসি অফিস ও গোদাগাড়ী  উপজেলা নির্বাহী অফিসে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে উপজেলা বিএনপির শীর্ষনেতারা জানিয়েছেন।

তবে তানোর উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রির্টানিং অফিসার নাঈমা খান  জানান,  এ আসনে এখন পর্যন্ত  এক জনই মনোনয়ন ফরম জমা দিয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর