
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে দাদী ও ফুফুকে কুপিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতরা হলেন—আমেনা খাতুন (৮৮) ও তার মেয়ে রাহেনা আক্তার (৪০)। তারা রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগান টিলার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২০ আগস্ট রাত থেকে ২১ আগস্ট ভোরের মধ্যে নিজ বাড়ির শয়নকক্ষে ধারালো দা দিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ২২ আগস্ট নিহত রাহেনা আক্তারের ছেলে মো. হাসান রামগড় থানায় মামলা (নং-০৪, ধারা ৩০২/৩৪) দায়ের করেন।
মামলার আসামি সাইফুল ইসলাম ফেনী জেলার ছাগলনাইয়া থানার উত্তর কুহুমা দারোগাছড়া এলাকার শাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রামের ভূজপুর থানার শিকদারখীল এলাকায় কেয়ারটেকার হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সাইফুল দাদীর বাড়িতে এসে টাকা দাবি করলে নিহতরা তাকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাতে হত্যার পরিকল্পনা করে। গভীর রাতে প্রথমে ফুফু রাহেনা আক্তারের গলায় কোপ দিয়ে হত্যা করে। এরপর একইভাবে দাদী আমেনা খাতুনকে হত্যা করে।
ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া হত্যার পর ভিকটিম রাহেনা আক্তারের মোবাইল ফোন নিয়ে চট্টগ্রামের দাঁতমারা ইউনিয়নের ইসলামপুর বাজারে গিয়ে ৪০০ টাকায় বিক্রি করে বলে পুলিশের ভাষ্য।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। এসময় তিনি বলেন, “আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ, ব্যবহৃত অস্ত্র এবং বিক্রি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন