• ঢাকা দেশজুড়ে
  • রাস্তা মেরামত করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাস্তা মেরামত করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ , ২৮ জুলাই ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ আজহার হোসেন মানিকগঞ্জঃ মানিকগঞ্জ পৌরসভাধীন ৯ নং ওয়ার্ড জমির উদ্দিন দেওয়ান এর বাড়ি হইতে পারভেজ এর দোকান পর্যন্ত রাস্তার মেরামত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

২৮শে জুলাই ২০২৫ ইং সোমবার দুপুর ২ঃ ০০ টায় সময় মানিকগঞ্জ পৌরসভা ৯ নং ওয়ার্ডের দীর্ঘদিনের দাবি রাস্তা মেরামতের উদ্বেগ না নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী।

মানিকগঞ্জ ৯ নং ওয়াড জমির উদ্দিন দেওয়ান এর বাড়ি হইতে পারভেজ এর দোকান পর্যন্ত রাস্তার মেরামত না করার দাবিতে এলাকারবাসী ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে ।

মানববন্ধন করার সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ আহাদ।সভাপতিত্ব করেন এডভোকেট মুরাদ হোসেন ( সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দল ৯ নং ওয়ার্ড) মানববন্ধন সঞ্চালনা করেন মোঃ আনোয়ার হোসেন(যুগ্ম আহবায়ক পৌর স্বেচ্ছাসেবক দল।) মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম শিমুল, মোহাম্মদ জামের উদ্দিন দেওয়ান জামু, মোহাম্মদ প্রবাল সুফিয়া বেগম সহ আরো অনেকে।

মানববন্ধনের বক্তারা বলেন দীর্ঘ ২০ বছর যাবত এ রাস্তাটা বেহাল অবস্থা । সামান্য বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকে এলাকার ছোট্ট ছোট্ট শিশুরা স্কুলের যাতায়াত করতে পারে না।

বয়স্ক এবং রোগীদের চলাফেরার জন্য এ রাস্তায় কোন রিক্সা ঢুকে না একমাত্র কারণ রাস্তায় ভাঙার চুড়া এবং হাঁটু পানি জমে থাকে। তাই এলাকার ভিতরে কোন রিক্সা যেতে চায় না।

মানিকগঞ্জ পৌরসভার কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর জোর দাবি ,অবিলম্বে রাস্তাটা পানি নিষ্কাশনের ব্যবস্থা সহ ড্রেনেজ ব্যবস্থা করে অতি দ্রুত রাস্তাটি মেরামত করার জন্য জোর দাবি জানিয়েছেন। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত আছে।

মন্তব্য লিখুন

আরও খবর