
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ রুলার সরকার না থাকার কারনে অন্তবর্তী সরকারে অনেক ধরনের সমস্যা হচ্ছে। দেশ আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ব্যবসায়ীরাও বিভিন্ন রকমের অসুবিধায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পুন:নির্মাণ কাজের উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,ব্যবসায়ীদের এমন অবস্থায় মসজিদ পুনঃনির্মাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে। তবুও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, তিনার সাহায্যেই আমরা এই কাজ শেষ করতে পারবো।
বক্তব্যে শেষে তিনি, মসজিদের পূণ:নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, মসজিদের প্রধান ইমাম আলহাজ্ব মোহাম্মদ খলিলুর রহমান, মসজিদের সভাপতি মির্জা রফিকুল ইসলাম সহ আরোও অনেকে। এ মসজিদ নির্মাণের ব্যায় ধরা হয়েছে ৩৪ কোটি টাকা।
এ সময় মির্জা ফখরুল তার শৈশব নিয়ে বলেন,এই মসজিদের সঙ্গে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। যখন আমি ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম, তখন আমরা ছাত্ররা লাইন ধরে এসে এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম,ইট বহন করেছি, বস্তা তৈরি করেছি।
সেই স্মৃতি এখনো মনে আছে। আজকে এই কাজের দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। যদিও আমি মনে করি, একজন বিশিষ্ট আলেমকে দিয়ে এই উদ্বোধন করানোই উপযুক্ত হতো। তবুও আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা