
জামাল উদ্দীন, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।
এসময় দুটি একনলা বন্দুকসহ মো. ইসহাক ও জাবেরকে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার।
তিনি বলেন, বুধবার (২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লকস্থ এলাকায় নুর কামাল ও ইসমাইল গ্রুপের ৭-৮ জন সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে এক রোহিঙ্গা ছেলেকে ছুরিকাঘাত করে।
এসময় রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ২-৪ রাউন্ড ফাঁকা গুলি করে। এই সংবাদের ভিত্তিতে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
এসময় ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। গোলাগুলির একপর্যায়ে ডাকাত দলের এক সদস্যের হাতের কবজিতে গুলি লাগে।
পরবর্তীতে পুলিশ সদস্যরা ডাকাত দলকে আটকের লক্ষ্যে ধাওয়া দিলে তারা পাহাড়ের দিকে পালানোর সময় দুটি একনলা বন্দুকসহ মো. ইসহাক ও মো. জাবেরদের স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আটক করা হয়
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...