লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

রাঙামাটির লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় স্থানীয় জনগণের বিশুদ্ধ পানি নিশ্চিতকরণের জন্য সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করেছে লংগদু জোন। সোমবার  (৩০ মার্চ ২০২৬) আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়।

লংগদু জোন সূত্র জানায়, জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি’র নির্দেশনায় মেজর আল জাকারিয়া জন, জেডএসও টিউবওয়েলটির উদ্বোধন করেন।

প্রকল্পটির মাধ্যমে ভাঙ্গামুড়া হকপাড়া এলাকার প্রায় ৭৫টি পরিবার — ১০টি বাঙালি ও ৬৫টি পাহাড়ি পরিবার — নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবেন। এতে জনস্বাস্থ্য সুরক্ষা ও জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং টিউবওয়েলের সঠিক ব্যবহার ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, “লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।