
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন ‘আস্থা’ প্রকল্পের আওতায় গঠিত লক্ষ্মীছড়ি উপজেলা ‘আস্থা ইয়ুথ গ্রুপ’-এর সর্বশেষ ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার শিলাছড়িতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি আস্থা ইয়ুথ গ্রুপের আহ্বায়ক সুবিতা চাকমা। প্রকল্পের ফিল্ড অফিসার তুহিন চাকমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন দুল্যাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্রিলন চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে প্রবীল কুমার চাকমা বলেন, ‘আস্থা’ প্রকল্পের কার্যক্রম কেবল প্রকল্পভিত্তিক উদ্যোগে সীমাবদ্ধ না রেখে সচেতন নাগরিক ও যুবসমাজের সম্পৃক্ততার মাধ্যমে তা অব্যাহত রাখা প্রয়োজন। এ কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে তিনি প্রয়োজনীয় সমন্বয়ের আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান বলেন, প্রকল্পের আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম ইতিবাচক সামাজিক পরিবেশ তৈরিতে সহায়ক হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও এর কার্যক্রম যেন স্থায়ী প্রভাব রাখে, সে লক্ষ্যে স্থানীয় যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় আস্থা ইয়ুথ গ্রুপের সদস্যসহ লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন পর্যায়ের যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার