
লালপুরের বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মার চর দিয়াড় শংকরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিদ্দিক ও রহমান বিশ্বাসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়।
আহতরা হলেন অমৃতপাড়া গ্রামের সামের মন্ডলের ছেলে আশরাফুল (৫০), পানসীপাড়া গ্রামের রহমান বিশ্বাসের ছেলে মিলন (৩৫) এবং রাজশাহীর বাঘা থানার করালী নওসারা গ্রামের লালু মন্ডলের ছেলে কাওসার (২১)।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক আহত মিলন ও কাওসারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নিয়ে গেছে লালপুর থানা পুলিশ।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ শফিকুল ইসলাম বলেন তদন্ত চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার