লালপুরে মহান বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

লালপুরের গোপালপুর পৌরসভা সহ ১০ টি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে ।

লালপুর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন , শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়।

লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “রক্তে অর্জিত বিজয়ের প্রথম প্রহর” সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত শহিদ মিনারে সর্বস্তরের জনসাধারণের পুষ্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে শহিদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

লালপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে লালপুর শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় ও কলেজের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ জামিরুল ইসলাম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজিবুল ইসলাম, মোঃ ফজলুর রহমান, সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান , দপ্তর সম্পাদক মোঃ সাব্বির আহমেদ মিঠু প্রমুখ।

লালপুর ডিগ্রি কলেজ, গোপালপুর ডিগ্রি কলেজ, আব্দুলপুর সরকারি কলেজ, লালপুর শ্রী সুন্দরী উচ্চ ও কলেজ, বিলমাড়ীয়া মডেল একাডেমী, প্রতিভা নূরানী কিন্ডারগার্টেন ও মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা কর্মসূচি পালন করে।

লালপুর উপজেলা জামায়াতের উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।

এছাড়া বিএনপি ও আমার বাংলাদেশ ( এবি পার্টি) দিবসটি পালনে কর্মসূচি পালন করেছে।

মন্তব্য লিখুন

আরও খবর