
মোঃ মিজান,লোহাগাড়া, চট্টগ্রামঃ চট্টগ্রামে লোহাগাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর(শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক) চ ৩৩ জন কৃতী শিক্ষার্থীর মাঝে, শিক্ষাবৃত্তি, পুরস্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
২১জুলাই (সোমবার) সকালে উপজেলা পাবলিক হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর অধীনে আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুনতি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোহাম্মদ আলমগীর।
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার,বড়হাতিয়া এশাতুল উলুম ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি আবু তোরাব মোহাম্মদ হাসান, কলাউজান গৌরসূন্দর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুর রহমান,পুটিবিলা হামেদিয়া মাদ্রাসার সভাপতি অধ্যাপক জালাল আহমদ, চরম্বা নোয়ারবিলা দাখিল মাদ্রাসার সভাপতি মমতাজুর রহমান, বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধ্যাপক আহমদ কবির, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর, আধুনগর গুল-এ-জার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুদ্দিন, সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাজির হোসাইন,লোহাগাড়া প্রেস ক্লাব সেক্রেটারি শাহজাদা মিনহাজ,সাংবাদিক মুহাম্মদ রায়হান সিকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিস এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল বলেন “ভালো ফলাফল করা বা শুধু ভালো পেশায় যাওয়া নয়, বরং শিক্ষা এমনভাবে গ্রহণ করতে হবে যাতে তা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ব্যবহৃত হয়।
শিক্ষাকে হতে হবে মানবিক ও সময়োপযোগী।ভাল ডিগ্রী অর্জন বড় বিষয় নয়,একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি আরও বলেন, “৫ আগস্টের পর বৈষম্যহীন, স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে গঠিত একটি নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...