লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ , ১ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ হাসান (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে আনুমানিক ১১দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তরে রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

হাসান চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাহাড়ের বাসিন্দা সৈয়দ আহমেদের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুদ রয়েল জানান, ঘটনাস্থলের পাশে রেললাইনের মাঝখানে সাড়ে দশটার দিকে হাসানের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। তবে, রাত হওয়ায় কয়টার ট্রেনে কাটা পড়েছে কেউ বিস্তারিত বলতে পারছেন না বলে তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে জানার জন্য স্টেশন মাস্টার দিদার’র সাহিত যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কলটি রিসিভ করেননি।

মন্তব্য লিখুন

আরও খবর