
মোঃ মিজান,লোহাগাড়া চট্টগ্রামঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতী পাড়াস্থ ইমাম বারী শাহ্ দরগাহ এর বার্ষিক সভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির শিক্ষার্থী মুমিনুল হক (১৭) নিহত হয়েছে।
৫ ফ্রেবুয়ারী দিবাগত রাত আনুমানিক ৯:টায় উক্ত ঘটনাটি ঘটেছে। নিহত মুমিনুল হক উপজেলার পুটিবিলা ইউনিয়নের নালারকূল এলাকার মৃত মোজাম্মেল হক এর ১ম পুত্র।
ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তবে তাদের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা মোহাম্মদ আলী।
সূত্রে জানা গেছে, নিহত যোবক তার কয়েকজন বন্ধু নিয়ে উল্লেখিত সভায় বেড়াতে গিয়েছিল। ওইখানেই তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষরা নিহত পক্ষের লোকজনের উপর হামলা চালালে নিহত মুমিনুল হক ঘটনাস্থলেই মারা যায় এবং আহতদেরকে চিকিৎসার জন্য দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রীতিপূর্ণা হৈমন্তীকা দাশগুপ্তা জানান, নিহত যুবককে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে। মৃত অবস্থায় তার স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসলে উক্ত যোবকের মরদেহ হাসপাতালে সংরক্ষণ করা হয়। বিষয়টা পুলিশকে জানানো হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আরিফুর রহমান জানান, ভাসমান কসমেটিক্স দোকানের সামনে ১৭/২৩ বছর বয়সের দুই গ্রুপ যুবকদের মধ্যে টিকটক করাকে কেন্দ্র করে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে মমিন নামের যুবক ছুরিকাঘাতে নিহত হয়। এঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলতেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...