
মোঃ মিজান লোহাগাড়া ( চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির ঈগল বাসের ধাক্কায় জায়েদ হাসান সাকিব (২২ ) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১:৩০ দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ রাজাঘাটা রাজমহল ক্লাবের সামনে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত (সাকিব) লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়ন দরবেশহাট সওদাগর পাড়ার তেল ব্যবসায়ী আবদুল মন্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকায় বেপরোয়া গতির একটি ঈগল বাস ওভারটেক করে মোটরসাইকেলের পিছনে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী সাকিব গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হলে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...