
চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে (৩৫) আটক করা হয়েছে। ১৫জানুয়ারি(বৃহস্পতিবার) দুপুর আনুমানিক পৌণে ৩ টায় চরম্বা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ তেলিবিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সে উল্লেখিত এলাকার ছিদ্দিক সওদাগরের পুত্র।যৌথ বাহিনীর অভিযানে আটক রিফাতের কাছ থেকে, ২টি এলজি, ৭ টি কাতুর্জ, ২ লিটার বাংলা মদ, ৪ টি রাম দা, ৬ টি চাকু, ১ টি ড্রোন, ৮ টি মোবাইল, ৩ টি মেমোরি কার্ড, ১ টি মোবাইল ব্যাটারি, ১ টি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, ১ টি পেনড্রাইভ ও ১ টি মোটর সাইকেল উদ্ধার করা হয় ।
দীর্ঘদিন ধরে সে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।
লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে উক্ত অস্ত্রশস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাতকে আটক করা হয়েছে। আটককৃত সন্ত্রাসী রিফাতকে অস্ত্রশস্ত্রসহ লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় আতঙ্কের নাম ছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার