
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে এক বিশেষ অভিযান চালিয়ে ১টি এলজি, ৩টি কার্তুজ, ৪টি দেশীয় অস্র উদ্ধার করেছে যৌথবাহিনী। চিহ্নিত সন্ত্রাসী তৌহিদের বাড়িতে এই অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা ৬ঘটিকার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্হ চাকফিরানী কালিনগর এলাকায় যৌথবাহিনীর একটি বিশেষ দল অবস্থান নেয়। বাহিনীর সদস্যরা চিহ্নিত সন্ত্রাসী তৌহিদের বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ১টি এলজি, ৩টি কার্তুজ, ৪টি দেশীয় অস্র উদ্ধার করা হয়৷
অভিযান চলাকালীন সন্ত্রাসী তৌহিদ বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
এলাকাবাসী জানায়, চিহ্নিত এই সন্ত্রাসীর আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন বড়হাতিয়া ইউনিয়নের সাধারণ মানুষ। তারা এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের আরও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।,
লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ ভূমেদ্বীনের (২৬ ইবি) জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের দমনে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। উদ্ধারকৃত অস্ত্র লোহাগাড়া থানায় জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...