
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবারের (১৫ ফেব্রুয়ারি) মধ্যে গাজায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে থাকা সব জিম্মির মুক্তি চেয়েছেন। না হলে সেদিনই যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি। খবর আলজাজিরার
স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন।
ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে সোমবার দেশটির পরবর্তী ধাপের জিম্মিদের মুক্তি দিতে অনির্দিষ্টকালের জন্য দেরি করার ঘোষণা দিয়েছে হামাস। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সোমবার দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেওয়া হয়। এরপরই মূলত এই মন্তব্য করলেন ট্রাম্প।
হামাসের এ সিদ্ধান্তকে ভয়ানক হিসাবে আখ্যা দিয়ে ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে কী হবে সেই সিদ্ধান্ত ইসরায়েলের হাতেই ছেড়ে দিতে চাই।
তিনি বলেন, যদি শনিবার ১২টার মধ্যে সব জিম্মিকে ফেরত না দেওয়া হয়, তাহলে যুদ্ধবিরতি বাতিল করুন। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছেও বলে জানান ট্রাম্প।
এদিকে, গাজা দখল নিয়ে মিশর ও জর্ডান বিরোধিতা করলে তাদের সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, তারা আমার প্রস্তাবে রাজি না হলে, তাদের সহায়তা বন্ধ রাখা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...