
ঢাকায় শনিআখড়া পুলিশের গুলিতে নিহত পটুয়াখালীর দশমিনায় শহিদ জিহাদের প্রথম শাহাদাতবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করেছে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সদর মোল্লা বাড়িতে তার কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়ে শহিদ জিহাদকে স্মরণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
২০২৪ সালের এই দিনে ঢাকায় শনিআখড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন কবি নজরুলের মেধাবী শিক্ষার্থী শহীদ জিহাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আবুল বসারের নেতৃত্বে শহীদ জিয়াদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুকতি, দশমিনা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহিম, রাসেল, সজল, ওবায়দুল, নোবেল খান, সজিব হাং, ইমরান, আকাশ, ইমতিয়াজ, কলেজ ছাত্রদল নেতা রাকিব হোসেন,লিংকন প্রমুখ।
এসময়ে আবুল বসার বলেন ১৯ শে জুলাই ফ্যাসিস্ট খুনি হাসিনা কয়েক শত মানুষ কে হত্যা করেন, বিশেষ করে আমাদের দশমিনার সূর্য সন্তান জিহাদ হোসেন আজকের এইদিনে ঢাকায় শনিআখড়া পুলিশের গুলিতে শহীদ হয়, জিহাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে আমরা কোন নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে দেব না।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...