
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ- নবাগত যশোর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলামের সাথে শার্শা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১২টায় শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার নবাগত নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান।

উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন-শার্শা উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধি,সাংবাদিক,পেশাজীবী,ব্যবসায়ী,গণ্যমান্যব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধারা।

নবাগত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহস্রাধিক জীবনের বিনিময়ে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে।
যারা শহিদ হয়েছে ও আহত হয়েছেন তালিকা করা হচ্ছে, তিনি আরও বলেন বিগত সরকারকে নামানোর জন্য ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তেমনি রাষ্ট্রের পুনর্গঠন নিশ্চিত করতে নিজেদের জায়গা থেকে তারা যেন এখনও ঐক্যবদ্ধ থাকে”।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা- মাওলানা আজিজুর রহমান,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি-শামছুর রহমান,সাংবাদিক মহসিন মিলন,শার্শা উপজেলা কৃষি অফিসার- দীপক কুমার সাহা, উপজেলা প্রথামিক শিক্ষা অফিসার- ওয়ালীয়ার রহমান, উপজেলা বাস্তবায়ন অফিসার- শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা অফিসার- তৌহিদুর ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার- এস এম শাখির উদ্দিন, ও শার্শা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর- মাওলানা হাবীবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র শার্শা উপজেলার আহবায়ক- খায়রুজ্জামান মধু, হাসান জহির, নাজিম উদ্দিন(সভাপতি,বেনাপোল পৌর বিএনপি), আবু তাহের ভারত(সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি),মোস্তাফিজ্জোহা সেলিম(সাবেক সভাপতি,শার্শা ছাত্রদল),শার্শা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার- মোজাফ্ফর হোসেন,পল্লি বিদ্যুৎ অফিসার মো.আসাদুজ্জামান(এজিএম,বেনাপোল কার্যালয়),৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র বেনাপোল কর্মকর্তা,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন সভাপতি-মো.মুজিবর রহমান,সাধারন সম্পাদক-মো.সাজেদুর রহমান,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন ভক্ত,নাভারন হাইওয়ে থানা ইনচার্জ- রোকনুজ্জামান
ও অন্যান্য পুলিশ সদস্য।
অনুষ্ঠানে গত ৫ আগষ্ট/২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের প্রতি সন্মান জানিয়ে ১মিনিট দাড়িয়ে নিরবতা পালণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...