
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাহে রমজানে দেশ ব্যাপি “ইফতার ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হচ্ছে। এমন নির্দেশনা পেয়ে এক জরুরী বৈঠকের মাধ্যমে পবিত্র রমজানে মাস ব্যাপি “ইফতার” পরিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করে শার্শা উপজেলা বিএনপি। সিদ্ধান্ত মতে ৮ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে ১১ টি ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ডে ইফতার ও দোয়া মাহফিল শেষ করতে হবে।
এরই ধারাবাহিকতায় বুধবার ১২মার্চ বিএনপি’র উদ্যোগে অত্র উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি- আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক- আলহাজ্ব নুরুজ্জামান লিটন সহ উপজেলা বিএনপি’র সকল নেতৃবৃন্দ সব কয়টি ওয়ার্ডের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

২,৫ এবং ৬ নং ওয়ার্ডে অনুষ্ঠিত ইফতার মাহফিল আয়োজনে সহযোগীতা করেন-বাহাদুরপুর ইউনিয়ন সভাপতি- রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক- সাহেব আলী মাস্টার ,মহিলা বিষয়ক সম্পাদক- পারুল আক্তার সহ ২নং ওয়ার্ড ঘিবা গ্রামের বিএনপি’র সভাপতি- আতাউর রহমান, সাধারণ সম্পাদক- জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক- মোস্তফা কামাল মিন্টু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি- আহম্মদ আলী শাহিন ও পিন্টু সহ সকল নেতৃবৃন্দের সহযোগীতায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু,কঠোরভাবে হুশিয়ার করে বলেন,বিএনপি’র কোনো সদস্য বা নেতা, কোন প্রকার মারামারি হানাহানি চাঁদাবাজি ও দখলবাজি এবং বিচার-আচার করা যাবে না।
সেই সাথে আরো বলেন, সরকারি টিসিবি’র চাউল ও বিভিন্ন পণ্য বন্টন করা যাবে না,এগুলো প্রশাসন করবে। যদি কোন নেতাকর্মী এ ধরনের কাজে জড়িত থাকেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে দেয়া হবে বলে নেতারা জানান।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপি’র উপদেষ্টা- খায়রুজ্জামান মধু,সাবেক সংসদ সদস্য- মফিকুল হাসান তৃপ্তি,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- এডভোকেট মোস্তফা কামাল মিন্টু,শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু,যুগ্ন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,উপজেলা বিএনপি’র সহ-সভাপতি- মো. আ. মজিদ,অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী,উপজেলা কৃষক দলের সভাপতি- আমিরুল ইসলাম,শার্শা উপজেলা যুবদলের আহবায়ক- মোস্তাফিজ্জোহা সেলিম,শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক- আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব- ইমাদাদুল হক ইমদা,উপজেলা বিএনপি’র শ্রম বিষয়ক সম্পাদক- সহিদ আলী,উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক- কামাল উদ্দিন বিশ্বাস,উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি- আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক- রুহুল আমিন,পুটখালী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মফিজুর রহমান মফিজ, সাধারণ সম্পাদক- আব্দুল কাদের,লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি- আহসান হাবিব খোকন,সাধারণ সম্পাদক- শামছুর রহমান,বেনাপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি- আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক- আবুল কাশেম, গোগা ইউনিয়ন বিএনপি’র সভাপতি- মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক- আব্দুল হামিদ সরদার, বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি- আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক- জাহাঙ্গীর হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপি’র সভাপতি- অলিয়ার সদ্দার, সাধারণ সম্পাদক- জব্বার সরদার,নিজামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি- আব্দুস সালাম,সাধারণ সম্পাদক- আতাউর রহমান,শার্শা উপজেলা ছাত্রদল আহবায়ক- শরিফুল ইসলাম চয়ন,শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব- সবুজ হোসেন,বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব- ওমর ফারুক সহ শার্শা উপজেলা বিএনপি’র সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শার্শা কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী আগামী অনুষ্ঠান সমূহের তালিকা-
৪নং বেনাপোল ইউনিয়নে ১২ রমজান ১৩ তারিখ,
৫নং পুটখালী ইউনিয়নে ১৩ রমজান ১৪ তাং,
৬নং গোগা ইউনিয়নে ১৪ রমজান ১৫ তাং,
৭নং কায়বা ইউনিয়নে ১৫ রমজান। ১৬ তাং,
৮নংবাগাআঁচড়া ইউনিয়নে১৬ রমজান১৭ তাং,
৯নং উলাশী ইউনিয়নে ১৭ রমজান ১৮ তাং,
১০নং শার্শা ইউনিয়নে ১৮ রমজান ১৯ তাং,
১১নং নিজামপুর ইউনিয়নে ১৯ রমজান ২০ তারিখ অনুষ্ঠিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...